Header Ads

Header ADS
খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

 


অনেক আশা নিয়ে ভারত বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হলেও আট ম্যাচের ছয় হারে পয়েন্ট টেবিলের তলানির দিকেই স্থান বাংলাদেশ ক্রিকেট দলের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে লিটন-মুশফিকরা ভারতে পা রাখা এখন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সেই সংশয় দূর করতে আজ ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা অজিদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাটিং করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবায়নে আজ (শনিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আজ টাইগাররা মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সে হিসেবে আগে ব্যাট করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

Advertisement: 0:06

বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। স্পিননির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার। অধিনায়ক সাকিব চোটের কারণে আগেই ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে ফিরেছেন শেখ মেহেদি। এ ছাড়া আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে।

একাদশে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। আগের ম্যাচের অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে বিশ্রামে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

    ১০ তারিখের মধ্যে সরকার পদত্যাগ করতে হবে। চরমোনাই

     জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ করে দলটি।

    মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

    ঘোষিত কর্মসূচিগুলো হলো-

    ১. ১০ নভেম্বর ২০২৩-এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

    ২. বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সব শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

    ৩. সরকার এসব দাবি মেনে না নিলে, আন্দোলনরত সব বিরোধীদলের সঙ্গে আলোচনা করে পরে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

    ৪. জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধীদলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করছি।


    বিএনপি নেতা আমীর খসরু আটক

     


    বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার পর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে। ডিবির একাধিক পদস্থ কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক


     পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয় বলে জানা গেছে।


    শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত


     বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে এশিয়ার দুই প্রতিনিধি স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

    Advertisement: 0:20

    বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

    বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে স্বাগতিক ভারত। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই লঙ্কানদের বিপক্ষে নামছে টিম ইন্ডিয়া। অন্যদিকে একটি মাত্র পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কা। অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভার পরিবর্তে খেলবেন লেগ স্পিনার দুশান হেমান্থ।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, মোহাম্মাদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

    শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুসান হেমন্থ, মাহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রজিথা ও দুশমন্থ চামিরা

      চীনের শ্রেষ্ঠত্বে পর্দা নামলো এশিয়ান গেমসের


      প্রতি চার বছর পর পর এশিয়ান গেমস হওয়ার কথা থাকলেও মহামারি করোনার কারণে ২০২২ সালের আসরটি হতে পারেনি। এক বছর পিছিয়ে ২০২৩ সালে চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হলো ১৯তম এশিয়ান গেমস।

      আজ সোমবার চীনের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়াডের। স্থানীয় সময় রাত ৮টায় ৮০ হাজার ধারণ ক্ষমতার হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জাপানের কাছে মশাল হস্তান্তরের মাধ্যমে শেষ হলো ১৯তম এশিয়ান গেমস। ২০২৬ এশিয়ান গেমসের আয়োজক জাপানের নাগোয়া-আইচি। অবশ্য ৩ বছরেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে পরবর্তী এশিয়ান গেমস।

      এবারের এশিয়ান গেমসের শেষ পদকটি জিতেন তাইওয়ানের গু শিয়াউ-শুয়াং। নারী কারাতের ৫০ কেজি ওজন শ্রেণির কুমি ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে স্বর্ণ জিতেন তিনি।

      তবে পদক তালিকায় অতুলনীয় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে চীন। তারা ২০১টি স্বর্ণ জিতে পেছনে ফেলেছে ২০১০ সালে জেতা ১৯৯ স্বর্ণের রেকর্ডকে। 

      স্বাগতিকরা ২০১টি স্বর্ণ, ১১১টি রৌপ্য ও ৭১টি ব্রোঞ্জসহ মোট ৩৮৩ পদক পেয়ে সেরা হয়। দ্বিতীয় স্থানে থাকা জাপান পেয়েছে ১৮৮টি পদক। তার মধ্যে স্বর্ণ ৫২টি, রৌপ্য ৬৭টি এবং ব্রোঞ্জ ৬৯। তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া ৪২টি স্বর্ণ, ৫৯টি রৌপ্য ও ৮৯ টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়।

      বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে খেলাবে না ইংল্যান্ড!


      বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড একাদশে দেখা যাবে না বেন স্টোকসকে! এমনটাই বলছে বিশ্বকাপ কভার করতে আসা ইংলিশ মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেননি স্টোকস। মঙ্গলবার ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচে তার মাঠে ফেরার কথা থাকলেও তাকে খেলাবে না ইংল্যান্ড। 

      স্টোকসের না খেলার কারণ ধর্মশালার মাঠ। এই মাঠের আউটফিল্ড খেলার জন্য ঝুঁকিপূর্ণ। এমনিতেই স্টোকস ইনজুরিপ্রবণ। মাঠে নামলে নিজের শতভাগ উজার করে দেন। ধর্মশালার আউটফিল্ড স্টোকসের জন্য ক্ষতির কারণ হতে পারে ভেবে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত ইংল্যান্ড নিয়ে নিয়েছে। 

      এদিকে, আফগানিস্তানের কোচ ও সাবেক ইংলিশ ক্রিকেটার জনাথন ট্রট ইংল্যান্ডকে ধর্মশালার আউটফিল্ড নিয়ে সব তথ্য দিয়েছেন। বার্নটন জানালেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারের পর ইংলিশ কোচদের টেক্সট করেছেন ট্রট। উইকেট ও আউটফিল্ড নিয়ে তথ্য ভাগাভাগি করেছেন। যা বিস্ময়কর লেগেছে।

      বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে বেশ সিরিয়াস ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে বলেই নয়, বাংলাদেশের বিপক্ষে অতীতের দুঃস্মৃতি এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। ২০১৫ সালে অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে হারকে বেশ গায়ে লাগিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চার বছরের ব্যবধানে বিশ্বকাপ জেতে তারা। সেই কথাও বললেন বার্নটন, ‘সময়ে-অসময়ে ২০১৫ সালের হারকে ইংল্যান্ড নানা ভাবে সামনে আনে। কারণ ওইটা খুব বাজে হার ছিল। এরপর ওরা ঘুরে দাঁড়ায়। কিন্তু ম্যাচটার কথা সবাই মনে রেখেছে।’ 

      ঘরের মাঠে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ডের কাছে। প্রথম দুই ওয়ানডে হারের পর তৃতীয় ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। চট্টগ্রামের সেই সুখস্মৃতি ধর্মশালায় ফেরাতে পারলে নিশ্চিতভাবে অ্যাডিলেডের চেয়ে বড় ধাক্কা হজম করবে ইংলিশরা।

      স্টোকসকে পরবর্তীতে বড় ম্যাচ গুলোতে খেলানোর ইচ্ছা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। স্টোকসের হাঁটুর সমস্যা নতুন কোনও ঘটনা নয়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুক্তভোগী  সেকারণে একদিনের ক্রিকেট থেকে তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছিলেন। 

      তা নিয়েই অ্যাশেজ়ে খেলেছেন। বিশ্বকাপে খেলার জন্যে অবসর ভেঙেছেন একটাই শর্তে, বল করবেন না। কিন্তু শুধু ব্যাট করার জন্যেও যে ফিটনেস দরকার ছিল সেটাও প্রথম ম্যাচে ছিল না। বাংলাদেশের বিপক্ষে তাকে ফেরানোর প্রস্তুতিই নিচ্ছিল দল। কিন্তু সেটাও হচ্ছে না। 

      এ নিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক সাইমন বার্নটন বাংলাদেশের বিপক্ষে স্টোকসের না খেলার কথা জানাতে গিয়ে বলেছেন, ‘সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় চোটপ্রবণ স্টোকসকে তাই এরকম মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে ওরা হালকাভাবে নিচ্ছে না। কিন্তু স্টোকসকে সামনে বেশি প্রয়োজন।’ 

      চ্যাম্পিয়ন খেলোয়াড় স্টোকস যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। বাংলাদেশের বিপক্ষে তার অনুপস্থিতি লাল-সবুজের প্রতিনিধির জন্য ভালো খবরও বটে। 

      গোল নেই এমবাপ্পের পায়ে, অদ্ভুত লাগছে এনরিকের


      লিওনেল মেসি ও নেইমার দল ছাড়ার পর পিএসজির আক্রমণভাগে একা হয়ে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। মৌসুমের শুরুটা পিএসজির ভালো না হলেও ছন্দে ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। কিন্তু হঠাৎ করেই পারফরম্যান্সে ছন্দপতন ঘটেছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের। পিএসজির শেষ চার ম্যাচেই জালের দেখা পাননি তিনি।

      এ নিয়ে খুব একটা চিন্তিত না হলে কিছুটা অদ্ভুত লাগছে পিএসজি কোচ লুই এনরিকের কাছে।

      এ মৌসুমে ৯ ম্যাচে আট গোলের পরেও এমবাপ্পের পারফরম্যান্সে ঘাটতি দেখছেন অনেকে। গোল পেলেও মাঠে তাঁর উপস্থিতি তেমন প্রভাব রাখতে পারছে না। তারউপর পিএসজির সবশেষ চার ম্যাচেই গোল করতে পারেননি।

      চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচেও নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে। আর গতকাল রাতে রেনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের রাতে গোলহীন ছিলেন তিনি। এছাড়া মার্সেই ও নিসের বিপক্ষেও ছিলেন গোলহীন। সবশেষ গোল করেছিলেন চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পেনাল্টি থেকে।

      তবে এমবাপ্পের গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন পিএসজি কোচ লুই এনরিকে,‘কিলিয়ান গোল করতে পারেনি কিন্তু মৌসুমের শুরু থেকেই সে উঁচু পর্যায়ে আছে। মাঠে সে ভালো কিছু করছে। সতীর্থদের জন্য সুযোগ তৈরি করছে। এটা ঠিক যে, তাঁর গোল না পাওয়া আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে। কিন্তু সে আমাদের আক্রমণভাগের প্রাণ।

      আট ম্যাচে চার জয়, তিন ড্র ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে পিএসজি। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোনাকো। 

      Blogger দ্বারা পরিচালিত.